মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অনুমোদনহীন কসমেটিকস উৎপাদন ও মিথ্যা ঠিকানা ব্যবহারের অভিযোগে এক কসমেটিকস কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) সকালে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার আলুঘাট রোডস্থ জিসান সুপার মার্কেটে অবস্থিত “মেসার্স বিএম হারবাল এন্ড কসমেটিক” নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানায় “নিউ নিম পাতা হেয়ার রিমোভাল ক্রিম”, “নওরিন ওয়াটার গ্লস/ওয়েট লুক হেয়ার জেল সফট”, বিপুল পরিমাণ খালি লেবেল ও টিউব মেহেদীর লেবেল জব্দ করা হয়। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটির নামে শুধুমাত্র টিউব মেহেদী উৎপাদনের জন্য বিসিকের অনুমোদন রয়েছে। তবে অন্যান্য কসমেটিকস পণ্যের কোনো অনুমোদন পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআই লাইসেন্সও ছিল না এবং মিথ্যা ঠিকানা ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারী জাহাঙ্গীর আলম (পিতা- আবদুর রশিদ), সাং দক্ষিণ কাকারা, সিদ্দিকী পাড়া, চকরিয়া-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন ব্যতীত পণ্য বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। অভিযানে বাংলাদেশ পুলিশ-এর লোহাগাড়া থানার এএসআই মোনছুর আলমসহ পুলিশ সদস্য ও আদালতের পেশকার উপস্থিত ছিলেন।