1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাকার লোভে নিজের সন্তানই বিক্রির চেষ্টা, বাবাসহ তিনজন গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

টাকার লোভে নিজের সন্তানই বিক্রির চেষ্টা, বাবাসহ তিনজন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাকার লোভে নিজের দুই শিশু সন্তানকে পাচারের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে এক বাবাসহ মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় ২৩ দিন পর অপহৃত দুই শিশুকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

উদ্ধার হওয়া শিশু দুজন হলো সিদ্ধিরগঞ্জের বুকস গার্ডেন এলাকার মেজবাহ উদ্দিন ও ঝর্ণা আক্তার দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে আরিয়ান এবং ২৮ দিন বয়সী ছেলে আব্দুর রহমান জুবায়েত।

পিবিআই জানায়, পারিবারিক কলহ ও টাকার চাপে মেজবাহ উদ্দিন তার স্ত্রীকে সন্তান বিক্রির হুমকি দিতেন। পরে গত ২১ এপ্রিল সহযোগী এমদাদুল হক রাব্বানীর সহায়তায় পরিকল্পিতভাবে শিশু দুটিকে বাসা থেকে অপহরণ করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর সাভার থেকে আরিয়ানকে উদ্ধার এবং তার বাবা মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী কড়াইল এলাকা থেকে এমদাদুল হক রাব্বানী এবং পল্লবী থেকে নুর-ই-নাসরিন নামে এক নারীকে গ্রেফতার করা হয়। একই সময়ে ২৮ দিন বয়সী শিশু জুবায়েতকে উদ্ধার করা হয়।

পিবিআইয়ের দাবি, এমদাদুল হক রাব্বানী একটি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দরিদ্র পরিবারকে টার্গেট করে শিশু পাচারে জড়িত ছিলেন।

আদালত এমদাদুল হক রাব্বানীর পাঁচ দিনের এবং নুর-ই-নাসরিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিশুদের বাবা মেজবাহ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar