1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৩ জন খবরটি পড়েছেন

মির্জাপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী এক নারী। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে প্রেমিক সাব্বির হোসেনের বাড়িতে তিনি অবস্থান শুরু করেন।

স্থানীয় সূত্র বলছে, ওই নারীর স্বামী সিঙ্গাপুরপ্রবাসী ফারুক হোসেন। একই ইউনিয়নের বাসিন্দা সাব্বির হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি স্বামী দেশে ফেরার পর তিনি সন্তান ও স্বামীকে ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে যান।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য মাতবররা মঙ্গলবার সন্ধ্যায় একটি সালিশি বৈঠকে বসেন। তবে অভিযুক্ত সাব্বির হোসেন পলাতক থাকায় বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাঁশতৈল ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফিরোজা বেগম জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে ওই নারীকে আপাতত সাব্বিরের মায়ের জিম্মায় রাখা হয়েছে।

অবস্থানরত ওই নারীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে সাব্বির দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এবং বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান। তিনি সাংবাদিকদের বলেন, সাব্বিরের কথায় বিশ্বাস করে তিনি স্বামী-সন্তান ছেড়ে এসেছেন এবং এখন আর ফিরে যাওয়ার পথ নেই।

অভিযুক্ত সাব্বির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় বিষয়টি আইনগত প্রক্রিয়ায় গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar