1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে পলাতক আসামিসহ গ্রেফতার ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাঙ্গামাটিতে পলাতক আসামিসহ গ্রেফতার ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ি এবং পূর্বের মামলার এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
​আজ ২১ মে (২০২৬) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালে মাদক কেনাবেচা এবং অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন। রিজার্ভ বাজার এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ নিজাম উদ্দিন (২৭) এবং তবলছড়ি নিচের বাজার এলাকার মৃত হাফেজের ছেলে মোঃ ফোরকান (২৮)।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তারা অনলাইনে নিষিদ্ধ জুয়ার সাথে জড়িত বলে প্রমাণ পায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে দুটি পৃথক নিয়মিত মামলা (মামলা নং-১৩ ও ১৪) রুজু করা হয়েছে।

এদিকে একই অভিযানে কাঁঠালতলী লেকার্স রোড এলাকা থেকে সুজন আহম্মেদ (৩৮) নামের এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঁঠালতলী এলাকার খায়ের আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, সুজন গত ১৪ মে কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মাদক মামলার (মামলা নং-১০) এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar