1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কটিয়াদীতে নির্মম হত্যাকাণ্ড, বিচার দাবিতে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

কটিয়াদীতে নির্মম হত্যাকাণ্ড, বিচার দাবিতে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা উপজেলার লোহাজুরি ইউনিয়নের পূর্ব চরপাড়াতলা গ্রামে আনোয়ার (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে হত্যার ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আনোয়ারের সঙ্গে তার চাচা মরম আলীর জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-দরবার হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

অভিযোগ রয়েছে, গত ১৫ মে শুক্রবার দুপুরে মরম আলী তার ছেলে ও সহযোগীদের নিয়ে আনোয়ারকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে লোহার রড, লাঠিসোঁটা দিয়ে দীর্ঘ সময় মারধর করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পূর্ব চরপাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন সালমা আক্তার অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমার চাচা মরম আলী ও তার ছেলেরা। ঘটনার পর থেকেই আমরা পুলিশের গাফিলতি দেখতে পাচ্ছি। ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনসহ এলাকাবাসীর অনেকেই জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তাদের আশঙ্কা। দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আশা করছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar