1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শামসুর রহমান কেবল হত্যার ২৬ বছর: বিচার না পাওয়ায় সাংবাদিক মহলে ক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

শামসুর রহমান কেবল হত্যার ২৬ বছর: বিচার না পাওয়ায় সাংবাদিক মহলে ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই) ২০২৬ | সকাল ৮টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দৈনিক জনকণ্ঠের যশোর প্রতিনিধি শামসুর রহমান কেবল হত্যার ২৬ বছর পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন হয়নি। সত্যের পক্ষে আপসহীন সাংবাদিকতার জন্য ২০০০ সালের ১৬ জুলাই আততায়ীর গুলিতে নিহত হন তিনি। এই দীর্ঘ সময়েও মামলার বিচার না হওয়ায় নিহতের পরিবার ও সাংবাদিক মহলে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

শহীদ সাংবাদিক শামসুর রহমান কেবলের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকালে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে একটি শোক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কারবালা কবরস্থানে গিয়ে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক শামসুর রহমান কেবল শুধু একজন সংবাদকর্মী ছিলেন না; তিনি ছিলেন সত্য ও ন্যায়বিচারের পক্ষে আপসহীন এক সংগ্রামী মানুষ। তাঁর হত্যার বিচার সম্পন্ন না হওয়া দেশের বিচারব্যবস্থা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি বেদনাদায়ক অধ্যায়।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, “সত্যের কণ্ঠকে গুলি করে স্তব্ধ করা গেলেও সত্যকে কখনো হত্যা করা যায় না। শামসুর রহমান কেবল তাঁর সাহসী সাংবাদিকতা, সততা ও আদর্শের মধ্য দিয়েই আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।”

শামসুর রহমান কেবল যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের বাসিন্দা ছিলেন। সুদের কারবার, দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠের যশোর অফিসে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

মামলার চার্জশিটে ১৬ জনকে আসামি করা হলেও বিচারকাজ আজও শেষ হয়নি। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে খুলনার শীর্ষ সন্ত্রাসী মুশফিকুর রহমান হিরক পলাতক রয়েছেন। এছাড়া মামলার অপর তিন আসামি আসাদুজ্জামান লিটু, নাসির উদ্দিন কালু ও আনারুল বিভিন্ন সময়ে নিহত হয়েছেন। বাকি অধিকাংশ আসামি জামিনে রয়েছেন। দীর্ঘদিন ধরে বিচার কার্যক্রম আইনি জটিলতায় স্থবির থাকায় দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar