বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় মাদক সেবন, বহন ও এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এক যুবককে বিনাশ্রম কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় বজলুর মুন্সির ছেলে আবু হোরাইরাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, আবু হোরাইরা পেশায় একজন গাড়ি চালক। তিনি দীর্ঘদিন মাদকাসক্ত অবস্থায় এলকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। এদিন গোপন সংবাদের ভিত্তিতে পুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। এসময় আবু হোরাইরাকে তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা মাদক সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট
করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান, সরকার মাদকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।