1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ২, পলাতক ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ২, পলাতক ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই), ২০২৬ | রাত ৯টা ০১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে সামাউল ইসলাম ও সেলিম রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা ৫০ মিনিটে টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা থানার টেংরালী গ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশ তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে একটি তাসের সেট, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক বলেন, “এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar