মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে সিআর (CR) পরোয়ানাভুক্ত ০১ জন ফেরারি আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সোহেল। তিনি কাউখালী থানাধীন ৯৮নং কচুখালী মৌজার কাশখালী এলাকার মৃত মোঃ চান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক চৌধুরী-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণীতে জানা যায়, সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন ঘাগড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হাসান এবং এএসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন। এসময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ সোহেলকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথাবিহিত আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।