1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাইকার সহায়তায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ৪ বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জাইকার সহায়তায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ৪ বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই পরিকল্পনায় পটিয়া, দোহাজারী, লোহাগাড়া ও চকরিয়ায় চারটি বাইপাস এবং কেরানীহাটে একটি ফ্লাইওভার নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত চারটি বাইপাসের মোট দৈর্ঘ্য প্রায় ২৬ কিলোমিটার। এসব বাইপাস নির্মাণ করা হলে মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার ও যানজটপ্রবণ এলাকাগুলো এড়িয়ে দ্রুত যান চলাচল নিশ্চিত হবে। এছাড়া কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে যানজট নিরসনের পরিকল্পনাও রয়েছে প্রকল্পের আওতায়।

বর্তমানে পটিয়া, কেরানীহাট, দোহাজারী, লোহাগাড়া ও চকরিয়া এলাকায় বাজারকেন্দ্রিক যানবাহনের চাপ ও সড়কের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত গাড়ির কারণে নিয়মিত যানজট সৃষ্টি হয়। পর্যটন মৌসুম ও ছুটির দিনে এই ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করে। জাইকার সহায়তায় পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষায় মহাসড়কের সক্ষমতা বাড়ানো ও সড়ক যোগাযোগ নিরাপদ করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রকল্পের বিষয়ে বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহাসড়ক ৬ লেনে উন্নীত হওয়া বা যাতায়াতের সময় আড়াই ঘণ্টায় নেমে আসার যে দাবি প্রচার করা হচ্ছে, তা এখনই নিশ্চিত নয়। প্রকল্পের চূড়ান্ত নকশা ও অনুমোদিত নথির ভিত্তিতেই এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব।

পরিবহন বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, শুধু সড়ক প্রশস্ত করলে যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মহাসড়কের পাশাপাশি রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি, গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা এবং ডিজিটাল ট্রাফিক নজরদারি জোরদার করা জরুরি। সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar