1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি / ভোলা
২৭ আগস্ট ২০২৬, রাত ৮:৫৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-রহমতপুর রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের নৌ-নির্ভর বিচ্ছিন্নতার অবসান ঘটাবে।

মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগর বেষ্টিত ভোলা জেলার বাসিন্দারা যুগ যুগ ধরে নদীপথের ওপর নির্ভরশীল। বৈরী আবহাওয়া ও ফেরিঘাটের দীর্ঘ ভোগান্তির কারণে জরুরি স্বাস্থ্যসেবা ও পণ্য পরিবহনে চরম সংকটে পড়তে হতো স্থানীয়দের। গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এই রুটে মহাসড়ক নির্মাণের ঘোষণা দেন এবং সংশ্লিষ্টদের দ্রুত প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

সড়ক ও জনপদ বিভাগ ভোলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে নতুন করে ২১.৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। সড়ক বিভাগ কনসালট্যান্ট নিয়োগের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে দ্রুত নির্মাণকাজ শুরু করবে। এই সড়ক চালু হলে রাজধানীর সঙ্গে ভোলার দূরত্ব কমে আসবে এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। এই যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে ভোলার গ্যাস সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং জেলায় নতুন শিল্পকারখানা গড়ে উঠবে।”

স্থানীয়রা জানান, মহাসড়ক নির্মাণের খবরে তারা আশাবাদী হলেও ভোলা-বরিশাল সেতুর দাবিটিও তাদের দীর্ঘদিনের প্রত্যাশা। ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ অমি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতুর জন্য আন্দোলন করছি। ভোলার উন্নয়নের স্বার্থে মহাসড়কের পাশাপাশি সেতুর দাবিটিও যেন অগ্রাধিকার পায়।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। মহাসড়কে যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলের অর্থনীতির প্রসার ঘটবে এবং বিচ্ছিন্নতার গ্লানি থেকে মুক্ত হবে ভোলার ২২ লাখ মানুষ।”

ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, “দ্বীপ জেলা ভোলার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ সেখানকার মানুষের যৌক্তিক দাবি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar