1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ‘ট’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, ঢালারচর এক্সপ্রেসটি যাত্রী নিয়ে পাবনা থেকে রাজশাহীর দিকে আসছিল। হরিয়ান স্টেশন অতিক্রম করার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে বগিটির চাকার ট্রলিতে ত্রুটির কথা জানা গেলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম বলেন, “হরিয়ান স্টেশন থেকে প্রায় ২০০ গজ যাওয়ার পর ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনাটি মূল লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগিটি উদ্ধার ও লাইন সংস্কারের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ফের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar