1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মাদরাসা অধ্যক্ষের অপসারণসহ নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির লোহাগাড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় লোহাগাড়ায় বিচারিক কাজে ডেকে নিয়ে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ যশোরের বাঘারপাড়ায় ৯১ পূজা মণ্ডপে চাল বিতরণ অভয়নগরে মাদরাসা অধ্যক্ষের অপসারণসহ নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার

অভয়নগরে মাদরাসা অধ্যক্ষের অপসারণসহ নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কোটা ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র বিতর্কিত অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসেনের অপসারণসহ নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের আয়োজনে অত্র মাদরাসার মাঠে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক তরফদার বশির উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গাজী আব্দুর রাজ্জাক, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর জালাল ফকির, সিনিয়র সহ-সভাপতি এনামুল হাসান পলাশ, সহ-সভাপতি মুজিবর রহমান, জসিম বিশ্বাস, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবুল, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর তরফদার, সাবেক সভাপতি জালাল তরফদার, ইউপি সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা সজল তরফদার, রাকিব মোল্যা, তানভীর, মিঠু, অভিভাবক রাশেদ তরফদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোটা ফাজিল (ডিগ্রি) মাদরাসার শ্রেণিকক্ষে গীতা পাঠের মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছিলেন বিতর্কিত অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসন। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরও ছিলেন তিনি। তার মাধ্যমে মাদরাসায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিতর্কিত অধ্যক্ষের দ্রুত অপসারণ এবং বর্তমান ম্যানেজিং কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

সকল অনিয়মের অভিযোগ অস্বীকার করে কোটা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসন বলেন, ‘তৎকালীন সময় স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে মাদরাসায় গীতা পাঠ করাতে হয়েছিল। আওয়ামী লীগ নয়, জামায়াতে ইসলামীর একজন সমর্থক বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar