1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেট্রোরেলের দ্বাদশ চালান নিয়ে মোংলা বন্দরে ট্রাম্প - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

মেট্রোরেলের দ্বাদশ চালান নিয়ে মোংলা বন্দরে ট্রাম্প

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৪৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। জাহাজটিতে মেট্রোরেলের মেশিনারীসহ আরো একটি পাওয়ার প্লান্টেরও মেশিনারী পণ্যও রয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা জানান, ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। পথিমধ্যে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মেশিনারী পণ্য নিয়ে আসে জাহাজটি। মেট্রোরেলের কোচ ও ইন্জিনের পাশাপাশি ৪৪০ মেট্টিক টন ওজনের মেশিনারী ও পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর ৩৬৭ মেট্টিক টন ওজনের ৭৫ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে ভেনাস ট্রাম্প শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। 

ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ জাহাজটিতে আসা কোচ ও ইন্জিন রবিবার সকাল ৭টা থেকে খালাস শুরু হবে। খালাসের সাথে সাথেই তা বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। তিনি আরো বলেন, জাহাজটিতে ঢাকার পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর যে বৈদ্যুতিক মেশিনারী পণ্য এসেছে তা সন্ধ্যা ৬টা থেকে খালাস শুরু হয়েছে। এগুলোও নদী পথে ঢাকা নেয়া হবে। 

ওয়াহিদুজ্জামান আরও জানান, এর আগে গত ২২ আগস্ট ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে এম,ভি হোসি ক্রাউন এ বন্দরে এসেছিলো। এরপর শনিবার বিকেলে ৮টি কোচ ও ৪ ইন্জিন নিয়ে এ পর্যন্ত ৭৮টি কোচ ও ৩৮টি ইন্জিন এসেছে ঢাকা মেট্রোরেলের। মেট্রোরেলের ১৪৪টি কোচ ও ইন্জিনের মধ্যে ১১৬টি কোচ-ইন্জিনএসেছে। বাকী ২৮টি কোচ ও ইন্জিন ধারাবাহিকভাবেই এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar