1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্বৃত্তদের গুলিতে মনিরামপুরে যুবলীগ নেতা নিহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দুর্বৃত্তদের গুলিতে মনিরামপুরে যুবলীগ নেতা নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন

মনিরামপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উদয় শংকর বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকালে মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

উদয় শংকর বিশ্বাস উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাজার থেকে সবজি কিনে বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে পড়ে যেতে দেখে স্বজনসহ প্রতিবেশীরা ছুটে আসেন। উপস্থিত অনেকেই প্রথমে ধারণা করেন মোটরসাইকেলের টায়ার ফেটে শব্দ হয়েছে। এ কারণে পড়ে গিয়ে জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাচা বাজার কিনতে যায় উদয়। ফেরার পথে বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে উদয় মারা গেছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা উদয়কে পেছন দিক থেকে গুলি করেছে। গুলি পাঁজরের নিচে বিদ্ধ হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar