1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় আটক বিএনপির ৮ নেতাকর্মী - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় আটক বিএনপির ৮ নেতাকর্মী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

আগুন লাগিয়েছে বিএনপি -ডিবি প্রধান

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নবী উল্লাহ নবীসহ দলটির কিছু নেতাকর্মী জড়িত বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। শুক্রবার রাতে অভিযানে নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মোহাম্মদ মনসুর আলম (৪২), কামরাঙ্গীরচর থানা যুবদলের ৫৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাসেল এবং কবির (৪৪), দেলোয়ার (৪৪), ৫৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান (৩৮), কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন (৩৫) এবং লালবাগ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন (৪২)।

ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ট্রেনে আগুন লাগার আগে বিএনপির ১০ থেকে ১১ জন নেতা ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেছেন। কনফারেন্সে প্রথমে আসেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম। এরপর আসেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, একজন দপ্তর সম্পাদক ও কাজী মনসুর।

হারুন অর রশীদ আরও বলেন, তারা বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনে বিশেষ করে নরসিংদীর কাছে সুবিধাজনক স্থানে অগ্নিসংযোগ করার কথা বলেন। এ ছাড়া কমলাপুর থেকে নারায়ণগঞ্জ লাইনে আপ-ডাউনে সুবিধাজনক স্থানে যাত্রীবাহী ট্রেনে আগুন লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার বিষয়েও আলোচনা হয়।

তিনি বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধানে কয়েকটি টিম লালবাগের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগায়। ভিডিও কনফারেন্সে বলা হয়- ট্রেনে কে আগুন লাগাবেন? কনফারেন্সে থাকা ১০ থেকে ১২ জনের একজন বলেন তিনি আগুন লাগাতে পারবেন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নামটি প্রকাশ করা হচ্ছে না।
শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে চারজনের মৃত্যু হয়।

এ সময় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar