1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ডাম্পারের ধাক্কায় কলেজ ছাত্র নিহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

শ্যামনগরে ডাম্পারের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত। ঘটনাটি ঘটেছে ২৫ মে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে। নিহত কলেজ ছাত্র হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে পলাশ আউলিয়া (১৯)। পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র। স্থানীয়রা ঘাতক ডাম্পার ট্রাকটি আটক করেছে।

নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান, তারা দুই বন্ধু বাড়ি থেকে মটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। বড়কুপোট এলাকায় পৌছানোর পর জামান ব্রিকস নামীয় প্রতিষ্ঠান থেকে দ্রুতগতিতে ডাম্পার ট্রাকটি মুল সড়কে উঠার চেষ্টা করে। এসময় ডাম্পারের অগ্রভাগ দিয়ে পিছনে ধাক্কা দেয়া হলে মটর সাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়ে। একপর্যায়ে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে পলাশ ঘটনাস্থলে নিহত হয়। সাদিক আরও জানায় ১৫/১৬ বছর বয়সী এক তরুণ ডাম্পার ট্রাকের চালকের আসনে ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন চাকার নিচে পড়ে ফুসফুস ফেটে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাত্র দু’দিন আগেও উপজেলার হায়বাদপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়। দ্রুত এসব অবৈধ ডাম্পার ট্রাকসহ অপ্রাপ্ত বয়স্ক চালকদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar