1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। অভয়নগরে ত্রিশ পিস ইয়াবাসহ আটক আফরোজা বেগম (৪৫) নামের এক নারী পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে সকাল সাড়ে ৮টায় অভয়নগর থানা হাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ওই নারীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। মৃত আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ এলাকায় বসবাসরত আবদুল জলিল মোল্লার স্ত্রী। 

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে  অভয়নগর থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই শীলন আলীর নেতৃত্বে পুলিশ আফরোজা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে ত্রিশ পিস ইয়াবাসহ আটক করা হয় বলে পুলিশের দাবি। তবে পরিবারের দাবি, পুলিশ তাকে মারপিট করে বাড়িতে থাকা এক লাখ ৮৮হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। একই সাথে আফরোজাকে ইয়াবাসহ আটক দেখিয়েছে। মোটা অংকের টাকা দাবি করেছিল পুলিশ, সেই টাকা দিতে না পারায় তাকে ফাঁসানো হয়েছে। পুলিশের নির্যাতনে  আফরোজা বেগম থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন- আটককৃত আসামী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ থাকায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।পুলিশের নির্যাতনের অভিযোগের ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar