1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কক্সবাজারে ট্রলার ডুবিঃ আরও দুই জেলের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কক্সবাজারে ট্রলার ডুবিঃ আরও দুই জেলের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ জন খবরটি পড়েছেন

বঙ্গোপসাগরের কক্সবাজার অংশে ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু উপজেলার পেঁচারদ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে নুরুল আমিন (৪০) ও শনিবার সকালে শহরের সমিতি পাড়া সৈকত থেকে আব্দুন নূর (৩৮) নামে দুই জেলের লাশ উদ্ধার করা হয়। দুইজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে শুক্রবার বিকেলে শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় মোহাম্মদ জামালের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজার উপকূলে ৬টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সাগর থেকে এখনো ফিরে আসেনি কক্সবাজারের ৬৪ মাঝি-মাল্লাসহ ৩টি ট্রলার। যদিও শুক্রবার রাতে ও শনিবার সকালে ফিরেছে ১০টি ট্রলার।
এদিকে আবহাওয়া অফিস সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে সাগরে চলাচল করা সব ধরনের নৌযানকে উপকূলে চলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২১০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar