1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আট জন আহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আট জন আহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ
Anath Mondal

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ আটজন আহত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারীব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা।

আহতরা হলো কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার(৫৫), মাসুদ রানা(২৩), নওয়াবেঁকীর সুফিয়া(৫৫), রাশিদা (৬০)ও গোদাড়া গ্রামের দুলি হালদার(৬৫)।

আহতদের স্বজনরা জানায় এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর সকালের দিকে মানপুর গ্রামে রাস্তার উপর দাড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তার মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর দুইটার দিকে গোদাড়া এলাকায় পৌছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্বকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ঐ কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০/৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে।

উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন পাগলা কুকুরের কামড়ে তার এলাকার তিনজন আহত হয়েছে। এখনই আটকাতে না পারলে আরও অনেক মানুষকে কামড়ানোর সুযোগ পাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar