1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা,মন্ডপ পরিদর্শনে "ইউএনও" - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দেবহাটায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা,মন্ডপ পরিদর্শনে “ইউএনও”

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম মন্টু দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। ১৩ ই অক্টোবর আসছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। চলছে ব্যাপক প্রস্তুতি। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে দেবী দুর্গার বইছে আগমণী বার্তা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ ২ রা অক্টোবর বুধবার বেলা ২ টায়,উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মন্ডপ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় সাথে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা সুজিত বিশ্বাস, সাধারণ সম্পাদ নিমাই মন্ডল, মন্দির কমিটির কোষাধক্ষ লক্ষীকান্ত দত্ত, সদস্য সাধন সরকার।

নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দেখা গেছে যেন দম ফেলার সময় নেই কারিগরদের। সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোয়ায় দেবীকে রাঙ্গিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি, বাঁশ, খড় সুতলি দিয়ে শৈল্পিক ছোয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। আর সেই প্রতিমার শরীরে অলঙ্কার জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্যা রুপে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবার উপজেলায় ২১ টি মন্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান আরো বলেন, পূজা নিবিঘ্নে সম্পন্ন করতে দূর্গা উৎসব পালনে মন্ডপে মন্ডপে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুল বলেন, পুলিশের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে, প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে।

দেবহাটা দুর্গা মন্দিরে মন্ডপের সভাপতি ঝন্টু দে বলেন, ২১টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar