1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেহেদী রং মুছার আগেই নববধুর আত্মহত্যা  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মেহেদী রং মুছার আগেই নববধুর আত্মহত্যা 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল

নিজস্ব প্রতিনিধি। খানিকটা হৈ চৈ আর জাঁকজমকপুর্নভাবে বিয়ে হয়েছিল ১৭ বছরের কিশোরী সুমাইয়া আক্তার হীরার। বিয়ের দিন স্বামীর সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সাতদিনের ভাত খাওয়ার জন্য আবারও ফিরেছিলেন পিতৃগৃহে। তবে দ্বিতীয়বার আর স্বামীর ঘরে ফেরা হলো না হাতে মেহেদীর রং লেগে থাকা এ নববধুর। একবুধ অভিমান নিয়ে গলায় ফাঁস লাগিয়ে যেন মুক্তি পেতে চাইলো সে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার দিকে। এঘটনার দুই পরিবারসহ স্থানীয়দের মধ্যে ভর করেছে শোকের ছায়া।

জানা গেছে গত ৮ অক্টোবর চাঁদনীমুখা গ্রামের জহরুল ইসলাম গাজীর মেয়ে হীরার সাথে একই গ্রামের কোহিনুর গাজীর ছেলে ইস্রাফিল হোসেনের বিয়ে হয়। বিয়ের দিন স্বামীর সাথে শ্বশুরালয়ে যাওয়ার পরদিন তারা আবারও ফিরেছিলেন জহরুলের বাড়িতে। তবে পারিবারিক বিষয় নিয়ে সামান্য ভৎর্সনার জেরে শোবার গরের আড়ার সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

জহরুল ইসলাম জানান তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলছিল। তবে মাঝে কিছুদিন ঔষধ বাদ দেয়ায় হীরা একটু অসংলগ্ন আচারণ করছিল। পুনরায় চিকিৎসকের কাছে নেয়ার আগেই সে এমন দুর্ঘটনা ঘটালো। 

নিহেতর স্বামী ইস্রাফিল হোসেন জানান বিকালে তিনি বাইরের দিকে হাঁটতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর এমন দুর্ঘটনার কথা জানতে পারেন। নিজের বাড়িতে ফিরে পুনরায় চিকিৎসকের যাওয়ার বিষয়ে শ্বশুর বাড়ির সদস্যদের সাথে তিনি আলোচনা করেছিলেন। 

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান হীরার পিতা জহরুল ইসলামের পরিবারের কয়েকজন মানসিকভাবে অসুস্থ। তারি পিতাও একাধিকবার চিকিৎসকের কাছে যেয়ে ব্যবস্থাপত্র নিয়ে ঔষধ সেবন করছে। ইতিমধ্যে সদ্য বিবাহিত মেয়েটা অসুস্থতার জেরে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। দুই পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar