1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোডেকের বছরব্যাপী সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ বিষয়ক প্রশিক্ষণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কোডেকের বছরব্যাপী সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ বিষয়ক প্রশিক্ষণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ
Anath Mondal

নিজস্ব প্রতিনিধি। কোডেকের আয়োজনে শ্যামনগরে বছরব্যাপী বসতবাড়ি ও মাঠ পর্যায়ে নিরাপদ সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫ই অক্টোবর শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের শংকরকাটি গ্রামে “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্প ০২ এর কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারের অধীনে অনুষ্ঠিত হয়।  কোডেক-বিডফরসিজে প্রকল্পকের গ্রীন বিজনেস অফিসার কৃষিবিদ সোহেল রানার সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা। কৈখালী ও কাশিমারী ইউনিয়নের ১৮ জন মহিলা অংশগ্রহণকারীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে মুন্ডা সম্প্রদায়ের কিছু নারী সদস্য উপস্থিত ছিলেন। কৃষি ইকোসিস্টেম বিষয়ে প্রাথমিক ধারণা ও পুনরুদ্ধারের গুরুত্ব, এই ধরনের পদক্ষেপের লক্ষ্য ও উদ্দেশ্য, সারাবছর বিভিন্ন চাষযোগ্য সবজির নাম, চাষের জন্য বসতবাড়ির আদর্শ স্থানসমূহ, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি এবং ট্রাইকো জৈব সার উৎপাদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়। তাছাড়া প্লাস্টিক ট্রেতে চারা তৈরির পদ্ধতি, সবজি চাষের জন্য বেড তৈরি এবং বৃক্ষ রোপণ পদ্ধতি নিয়ে কিছু ব্যবহারিক সেশন করা হয়। প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষরোপণে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা রাখবে। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার রাসেল আমিন ও ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেনসহ প্রশিক্ষণে অংশগ্রহনকারী সদস্যবৃন্দ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar