নিজস্ব প্রতিনিধি। বাঙালি হিন্দু পরিবারের অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী কোজাগরী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। দেবী স্বর্গে স্বর্গলক্ষ্মী। রাজগৃহে রাজলক্ষ্মী। গৃহে তিনি গৃহলক্ষ্মী। পূর্ণিমার চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন উলু, শঙ্খধ্বনিসহকারে প্রতিটি বাঙালি হিন্দু পরিবারের গৃহে গৃহে স্ব-স্ব রূপিণীতে ‘মা লক্ষ্মীর’ পূজা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“জেলেখালী ভাই ভাই সংঘ” এর ১৯ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে “জেলেখালী ভাই ভাই সংঘ” এর আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ২ দিন ব্যাপী অনুষ্ঠান ১৬ই অক্টোবর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং ১৭ই অক্টোবর ভাগবত পাঠ “জেলেখালী ভাই ভাই সংঘ” এর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর সভাপতিত্বে ১৬ই অক্টোবর বুধবার কোজাগরী লক্ষ্মী পূজার পরে জেলেখালী ভাই ভাই সংঘের ১৯ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর পল্লীবিদ্যুৎ এর ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজনু এলাহী, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনঞ্জিত বর্মন, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, এ্যাডভোকেট স্বপন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, মডান ক্লিনিকের পরিচালক তপন কুমার বিশ্বাস প্রমুখ।
অন্যান্যদের মধ্যে সাংবাদিক সুলতান শাহজাহান, কাঁচড়াহাটী ডি,কে,বি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার মন্ডল, জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সহ-সভাপতি ভুবন পরমান্য, সাধারণ সম্পাদক সাধন কুমার পরমান্য, সাংগঠনিক সম্পাদক সুদর্শন কুমার বাপ্পি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।