1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলা ও পিরোজপুরের সেতু বন্ধনে বলেশ্বর নদে ফেরি চালু হবে আজ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শরণখোলা ও পিরোজপুরের সেতু বন্ধনে বলেশ্বর নদে ফেরি চালু হবে আজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৩ জন খবরটি পড়েছেন
MD Nazmul Islam

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের পর বন্ধ হওয়া বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাথে সেতু বন্ধনে বলেশ্বর নদে চলাচল ফেরিটি চালু হবে আজ সকাল থেকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বলেশ্বর নদের তীরবর্তী ফেরিঘাটে চলাচলকারী ট্রলারের মালিক ও সিপিপির সদস্য মোঃ ডালিম জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে গত ২৬ মে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের তীরবর্তী রায়েন্দা ফেরিঘাটের ফেরি ওঠানামার বেইলি ব্রিজ ও এপ্রোজ রোড় সম্পূর্ণ ভাবে বিলীন হয়ে যায়। এর পর থেকে প্রায় ৭ মাস ধরে বাগেরহাটের শরণখোলা উপজেলার শতশত পরিবার ও তার আত্মীয় স্বজন এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া, তুষখালি, বামনা, শাপলেজা ও চর দোয়ানির সাথে কয়েক হাজার পরিবারের সাথে সেতু বন্ধনে বলেশ্বর নদে চলাচল করা ফেরিটি বন্ধ হয়ে যায়। আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ৮ টায় ফেরিটি মঠবাড়িয়ার মাছুয়া ফেরিঘাট থেকে রায়েন্দা ফেরিঘাটে আসবে বলে জানা গেছে।

ফেরিঘাটের কাজে নিয়োজিত সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এসও সাধন কুমার জানায়, বেইলি ব্রিজ ও এপ্রোজ রোড় মেরামতে ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্ধ করা হয়। গত ৩ মাস ধরে কাজ করে একাজ সম্পন্ন করা হয়েছে।

ফেরির স্টেশন মাস্টার ফয়সাল হোসেন জানায়, মাছুয়া ও রায়েন্দা অংশের ফেরিঘাটের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার থেকে ফেরি চালু হবে। আর এতে দুই পারের পারপারকারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে বলে তিনি মনে করেন।

এ ব্যপারে সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রমানিক বলেন, উভয় পাড়ের কাজ সম্পন্ন হওয়ায় ফেরি চলাচল করতে আর কোনো সমস্যা থাকবেনা। এখন থেকে মানুষ নিরিবিলি এপাড় থেকে ওপাড়ে চলাচল করতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar