1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা থেকে দুবলার চরের রাস মেলায় গেলেন ৪২৪ জন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সাতক্ষীরা থেকে দুবলার চরের রাস মেলায় গেলেন ৪২৪ জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন পূণ্যার্থীরা। বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সকাল থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে এই অনুমতি দেয়া হয়। দুপুর ২টা পর্যন্ত ৪২৪ জন পূণ্যার্থী দুবলায় গমন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএ হাসানুজ্জামান জানান, ১৫ ও ১৬ তারিখ দুবলার চরে রাসমেলায় অংশ নিতে পূণ্যার্থীরা যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বন বিভাগের টহল রয়েছে। এসব পূণ্যার্থীরা আজ প্রবেশ করবেন ও আগামী ১৬ নভেম্বর ফিরে আসবেন। ১৪ নভেম্বর সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে পূণ্যার্থী বহনকারী ট্রলারে কোনো প্রকার অবৈধ মালামাল আছে কি না সেখানে অভিযান পরিচালনাসহ সনাতন ধর্মাবলম্বীগণদের জাতীয় পরিচয়পত্র যাঁচাই, বাছাই করে অনুমতি দেওয়া হয়েছে।

তবে আশাশুনি উপজেলার মৃত রাজাউল্লা সরদারের ছেলে মোঃ জিল্লুর রহমান (৪৪), সাতক্ষীরা সদরের মৃত জাহাঙ্গীর কবিরের ছেলে কাজী ইসমাইল হোসেন (২৬) সাতক্ষীরা শহরের কুকরালী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ আতিকুর রহমান (২৭) ইসলাম ধর্মালম্বী হওয়ায় তাদেরকে ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী ছাড়া মুসলিম ধর্মবলম্বীদের কোনো ভাবেই রাস পূজায় যাওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar