1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরের উন্নয়নে সহযাত্রী হবেন সাংবাদিকরা- নবাগত ইউএনও রনী খাতুন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরের উন্নয়নে সহযাত্রী হবেন সাংবাদিকরা- নবাগত ইউএনও রনী খাতুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২২ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকেরা। তাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কথা তুলে ধরা। শ্যামনগর একটি সম্ভাবনাময় উপজেলা। আয়তনের দিক দিয়ে দেশের বৃহত্তম এই উপজেলায় প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে। এরমধ্যে সুন্দরবন গুরুত্বপূর্ণ। এছাড়াও সাদা সোনা খ্যাত চিংড়ি এই উপজেলার একটি গুরুত্বপূর্ণ আয়ের মাধ্যম। সাংবাদিকদের লেখনির মাধ্যমে এগুলোকে যথাযথ ব্যবহার করা গেলেই একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজীআল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, উপকূল ক্লাবের সভাপতি আব্দুল হালিম, অনলাইন নিউজ ক্লাবের মাহমুদুল ফিরোজ বাবুল, সাংবাদিক আফজালুর রহমান, রনজিৎ বর্মন, আবু সাঈদ প্রমুখ।

এছাড়াও এসময় শ্যামনগর উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের সাথে জড়িত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে আরোও বলেন, সুন্দরবন, সীমান্ত ও উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে একটি সুন্দর বাসযোগ্য মডেল উপজেলায় গড়ে তুলতে সকলের চেষ্টা অব্যাহত রাখতে হবে। উল্লেখ্য, এর আগে নব যোগদানকৃত ইউএনও মোছাঃ রনী খাতুন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar