1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে চাল,সেলাই মেশিন ও শিক্ষাউপকরণ পেয়ে খুশি ভবদহের দেড় শতাধিক পানিবন্দি পরিবার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অভয়নগরে চাল,সেলাই মেশিন ও শিক্ষাউপকরণ পেয়ে খুশি ভবদহের দেড় শতাধিক পানিবন্দি পরিবার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার পানিবন্দি পরিবারের মাঝে চাল, সেলাই মেশিন, শিক্ষাউপকরণ ও নিউট্রেশন চকলেট বিতরণ করা হয়েছে। উপজেলার চলিশিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের দেড় শতাধিক পারিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আমরা অভয়নগরবাসীর উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে সাউদার্ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংক।
এ সময় ৪৫ পরিবারের মাঝে ২৫ কেজি করে ৪৫ বস্তা চাল, ১০ পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাউপকরণ ও ১০০ জন শিশুর জন্য ১টি করে নিউট্রেশন চকলেট বিতরণ করেন অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যরা।

আপদকালীন সময় চাল, সেলাই মেশিন, শিকাউপকরণ ও নিউট্রেশন চকলেট পেয়ে খুশি এসব পরিবারের পক্ষে চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আজগর আলী খন্দকার বলেন, বর্ষা মৌসুমের শুরু থেকে এখনো আমাদের এলাকা জলাবদ্ধ। ঘরে বাইরে সর্বত্রই পানি। অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বস্তা চাল, ছেলে-মেয়ের জন্য বই-খাতা-কলম পেয়েছি। অনেক খুশি হয়ে ওদের জন্য দুহাত তুলে দোয়া করেছি।

সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের হরেন্দ্র নাথের স্ত্রী মিনতী নাথ বলেন, জলাবদ্ধতার ভেতর অভিশপ্ত জীবন। অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ সহযোগিতা করেনি। আজ এক বস্তা  চাল ও একটি সেলাই মেশিন পেয়েছি। এসব যুবক ও তরুণ ছেলেদের জন্য আর্শিবাদ রইল।
পায়রা ইউনিয়নের দীঘলিয়া গ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী মো. সবুজ হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে পাঠ্যপুস্তক নষ্ট হয়েছে। লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আজ নতুন পাঠ্যপুস্তক পেয়েছি। স্কুলে যেতে আর কোনো বাধা থাকল না। ধন্যবাদ অভয়নগর ব্লাড ব্যাংক।

সার্বিক বিষয়ে অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, কয়েক মাস পূর্বে ফেনী জেলার বন্যার্তদের সহযোগিতায় ‘আমরা অভয়নগরবাসী’র ব্যানারে একটি তহবিল গঠন করি। অভয়নগর উপজেলা প্রশাসনের মাধ্যমে ফেনীর সেইসব এলাকায় ত্রাণসামগ্রীও পাঠানো হয়। এর পরও আমাদের তহবিলে কিছু টাকা থেকে যায়।

তিনি আরো বলেন, সেই টাকা দিয়ে অভয়নগরে ভবদহ এলাকার জলাবদ্ধ চলিশিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের পানিবন্দি অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, সেলাই মেশিন, শিক্ষাউপকরণ ও নিউট্রেশন চকলেট বিতরণ করা হয়েছে। ৪৫ পরিবারের মাঝে ২৫ কেজি করে ৪৫ বস্তা চাল, ১০ পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাউপকরণ ও ১০০ জন শিশুর জন্য ১টি করে নিউট্রেশন চকলেট বিতরণ করা হয়।

অভয়নগর ব্লাড ব্যাংক স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপক্ষতা বিশ্বাস করে অসহায় মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar