1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  “অন্তর্ভুক্তিমুলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধি জনগন”- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব প্রতিবন্ধি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা-২৪ এর উদ্বোধন করা হয়েছে। ৩রা ডিসেম্বর মঙ্গলবার থেকে উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপী উক্ত মেলার আয়োজন করা হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও ডিআরআরএ’র যৌথভাবে উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। এর আগে আয়োজকদের পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ডাঃ জিয়াউর রহমান, শারিদ বিন সফিক, চেয়ারম্যান মাসুদুল আলম প্রমুখ। 

মেলায় অংশ নিয়ে প্রতিবন্ধিরা ১৩টি স্টলের মাধ্যমে উদ্ভাবনী শক্তি প্রদর্শনের পাশাপাশি নিজেদের প্রস্তুতকৃত নানাবিধ জিনিসপত্র প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনার্থীরা প্রতিবিন্ধদের তৈরিকৃত হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র দর্শন করে বিমোহিত হন এবং স্টলে উপস্থিত প্রতিন্ধিদের উৎসাহ প্রদান করেন। 

পার্টিসিপেরী একশন ফর ক্যাপাসিটি এনহেন্সমেন্ট (পিএসিই) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক মোস্তফা কামাল, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, তপন কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা জাকির হোসেন, দেবেশ দাস, শিরিন আকতার, তরুন সরদার, নুরনবীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar