1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ জন খবরটি পড়েছেন
ছবি।। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় চাষীসহ অতিথিবৃন্দ-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপকুলীয় জনপদের মৎস্য চাষীদের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। অধিদপ্তরের সাসটেইনএ্যাবল ‘ডিসেমিনেশন অপ ন্যানো টেকনোলজি এন্ড সিউইড ফর ইনহ্যান্সিং এন্ড সাসটেইনেবল শ্রিম্প পেনাস মনোডন প্রোডাকশন ইন ডিফরেন্ট কোষ্টাল এরিয়া অফ বাংলাদেশ’ শীর্ষক গবেষনা কার্যক্রমের অংশ হিসেবে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত চাষীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্যে থেকেও অধিকভাবে লাভজনক ও নিরাপদ মৎস্য চাষের বিষয়ে নানামুখী ধারনা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি, এম, সেলিম, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার ও গবেষণার সাথে সংশ্লিষ্ট চিংড়ী চাষীগণ। কর্মশালা শেষে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ঘোলায় গবেষণা প্রকল্পের মাঠ পরিদর্শন করা হয়। কর্মশালায় অংশগ্রহনকারী চাষীরা নুতন নুতন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ নিয়ে আশানুরুপ উৎপাদনের গল্প শোনান। একই সাথে নুতন উদ্ভাবিত পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে আরও বেশী উপকুলবাসী স্বাবলম্বী হতে পারেন বলেও তারা মন্তব্য করেন। প্রকল্প মাঠ পরিদর্শনকালে অতিথিরা চাষীদের কাজে সন্তোষ প্রকাশ করে উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar