1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতরকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সংস্থাটির উদ্যোগে উক্ত সূচনা সভার আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, বিলাল হোসেন, এনজিও সমন্বয়ক আল ইমরানসহ গাবুরা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, হোসনেয়ারা খাতুন ও ফরিদা খাতুন।

এর আগে জলবায়ু সহনশীল সম্প্রদায় গড়ে তোলার লক্ষে যাত্রা শুরু করতে যাওয়া প্রকল্পের সামগ্রিক বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুকুট ফ্রান্সিস হালদার। প্রকল্প অবহিতকরণ সভায় জানানো হয় ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। সংস্থাটি ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রেনিউ এর আর্থিক সহযোগিতায় “খাদ্য নিরাপত্তা এবং টেকসই জীবিকা উন্নয়ন করার জন্য জলবায়ু সহনশীল জনগোষ্ঠী প্রকল্প” নামক প্রকল্পটি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাস্তবায়ন করতে যাচ্ছে। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে রনী খাতুন বলেন, “প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান পর্যবেক্ষণ করবেন। ফেইথ ইন এ্যাকশনের মূল স্লোগান হলো সেবা নিতে নয়, সেবা দিতে এসেছি। তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রয়োজন। গাবুরার উন্নয়ন করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। সকল দিক বিবেচনা করে আজ গাবুরায় ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প হাতে নেওয়া সরকারের উন্নয়নে সহায়তা করবে”।

সভাপতির বক্তব্যে নৃপেন বৈদ্য বলেন, “গাবুরার মানুষ জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত। এখানে ফেইথ ইন এ্যাকশনের আদর্শের সাথে মিল রেখে জনগোষ্ঠীর জীবন-জীবিকা উন্নয়নে আমরা কাজ করব। এই কার্যক্রমে সকলে যার যার জায়গা থেকে আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি”।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar