1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সুপেয় পানি সংকট নিরসনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়। বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে পানির প্লান্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার সিডিও’র বাস্তবায়নে ও শেয়ার ট্রাস্টের অর্থায়নে এবং স্টাট ফান্ডের কারিগরি সহায়তায় নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট স্থাপন করা হয়।

উত্তরণের তত্বাবধানে এবং সুন্দরবন কোয়ালিশন জোটের আওতায় অত্র সুপেয় পানির প্লান্টটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা, ইউপি সদস্যবৃন্দ, কোয়ালিশনের টেকনিক্যাল ম্যানেজার বিলকিস খাতুন,যুব সংগঠক ফজলুল হক, সিডিওর সহকারী হিসাব রক্ষক আফজালুর রহমান সবুজ, সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন,সাদি, বাদশাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিডিও নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি ও উদবোধক তার বক্তব্যের শুরুতে প্রান্তিক পর্যায়ে উন্নত মানের সুপেয় পানির ব্যবস্থা করায় সিডিও এবং সুন্দরবন কোয়ালিশনকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন সুপেয় পানির প্লান্টটি নিজেদের মনে করে সংরক্ষণ করতে হবে, পানির যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। এসময় তিনি আরো বলেন, আমি অল্প দিন যোগদান করলেও ইতোমধ্যে ১২টি ইউনিয়ন ভিজিট করেছি, সকল ইউনিয়নেই পানির সমস্যার কথা শুনেছি। আশাকরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান ঘটবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar