1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আলমডাঙ্গায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আলমডাঙ্গায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আহমেদ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়ায় গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার মৃত বিশারত আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তারা হলেন- একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিপক্ষ আনসার জোয়ার্দারসহ তার লোকজনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল আহমেদ শরীফদের। হতাহতরা আওয়ামী লীগের কর্মী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা নিজ বাড়ি ছেড়ে রামদিয়ার মাঝেরপাড়ায় আত্মগোপনে ছিলেন।

রোববার সন্ধ্যায় প্রতিপক্ষ আনসার জোয়ার্দার ও তার সঙ্গী ফরিদ উদ্দীন শরীফ ও তার আত্মীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসারের লোকজন শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে আরও তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আব্দুল হালিমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আনসারসহ তার লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আনসার ও ফরিদ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। রোববার সন্ধ্যায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে শরীফ ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আমিসহ আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি।

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের পাওয়া যায়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আহতরা হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar