1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল

নিজস্ব প্রতিনিধি।  সাতক্ষীরার শ্যামনগরের ইছাকুড় এলাকার হাজী ব্রিকসের সীমানায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৭ই জানুয়ারি সকাল ৮টার দিকে হাজী ব্রিকসের সীমানায় ঘটনাটি ঘটে। নিহত কৃষক একই এলাকা মৃত আলী বক্স কাগুচীর ছেলে মুনছুর আলী কাগুচী (৬৫)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের ছেলে আকবর হোসেন জানান, হাজী ব্রিকসের পাশে তাদের ৪০শতক জমি নিয়ে ভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। একারণে তারা নানা সময়ে ফসলের ক্ষতি করে আসছিল। কিছুদিন আগে আমাদের জমির উপর দিয়ে ভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য তার নিয়ে যায়। প্রতিদিনের মত সকালে আব্বা আজও জমিতে কাজ করতে যায়। ওই সময় ভাটার বৈদ্যুতিক তার জমির মধ্যে পড়েছিল। পরে তিনি তার সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

তিনি অভিযোগ করে আরো বলেন , আমাদের সাথে ভাটা মালিক মোস্তাক আহমেদ, ম্যানেজার ইয়াছিন সহ তার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে। আব্বা তাদের অনেক মামলার স্বাক্ষী ছিল বলে তারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি এখন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকার জনগণ ভাটার অফিস রুম সহ স্কেভেটর (ভেকু) ভাঙচুর করে। এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar