1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শরণখোলায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহন গাড়িতে বাগেরহাট মালিক সমিতির নগ্ন হামলা স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার পাচ রাস্তা সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের সামনে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাস মালিক সমিতির মালিকরা ও সাধারণ জনগণ জানায় দীর্ঘদিন ধরে শরণখোলা থেকে ফালগুনী, বলেশ্বর, পদ্মা, ইমা, শরণখোলা পরিবহন সহ বেশ কিছু পরিবহন ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের বহন করে চলছে। কিন্তু স্বার্থান্বেষী বাগেরহাট বাস মালিক সমিতির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ঢাকা থেকে শরণখোলা গামী পরিবহন বাগেরহাট টার্মিনালে থামিয়ে দেয় এবং জোর করে পরিবহনের যাত্রীদের মালামাল সহ নামিয়ে দেয় এবং গাড়ি আটকিয়ে দেয়। আর এতে বেকায়দায় পড়ে মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি, মোড়লগঞ্জ সদর, পল্লীমঙ্গল ও রায়েন্দার যাত্রীরা। বাগেরহাট বাস মালিক সমিতির উশৃংখল ও সেচ্ছাচারী নেতাকর্মীর বিরুদ্ধে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা নির্বিগ্নে গাড়ি চালানো এবং সঠিকভাবে গন্তব্যে পৌঁছার দাবী জানায়। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগেরহাট সেনাক্যাম্প ইনচার্জ এর সহযোগিতা কামনা করেন। 

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শরণখোলা কাউন্টার সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা মাসুম, যুবদলের সদস্য সচিব আল আমিন খান, ছাত্রদলের শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাশার খান ও শরণখেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। এ সময় বক্তারা বাগেরহাট মালিক সমিতির নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা সৃষ্টিকারী নেতাকর্মীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। তাছাড়া শরণখোলাও ঢাকা থেকে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে তার সুষ্ঠু ব্যবস্থা সম্পাদনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar