1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুইটি দেশীয় অস্ত্র, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুজনকে শ্যামনগর থানা পুলিশের সহতায় আটক করেছে কোস্টগার্ড। ২১ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। তারা দুজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি কোস্ট গার্ডের। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুজনকে অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তরের আইন গত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar