1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপহৃত জেলেদের হাতে অস্ত্র- গুলিসহ বনদস্যু তিন সদস্য আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অপহৃত জেলেদের হাতে অস্ত্র- গুলিসহ বনদস্যু তিন সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বনদস্যুদের হাতেই অপহরণ হওয়া সাত জেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাদের সুন্দরবনের দুবলার চরের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে প্রচণ্ড প্রতিরোধের মাধ্যমে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলেরা। তার আগে সন্ধ্যা ৭টার দিকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।

আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলার জেলে মোঃ শাহজালাল বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে আমার ফিশিং বোটসহ সাতজন জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু বাহিনী। নিজেদের বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের ওপর ঝাঁপিয়ে পড়ি। হটাৎ আক্রমণ কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, জেলেরা ৩ জন বনদস্যুকে আটক করেছে বলে শুনেছি। আটক বনদস্যুদের তারা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar