1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিকারী চক্রের ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শিকারী চক্রের ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনরক্ষীরা শিকারী চক্রের ফাঁদে আটক একটি হরিণ জীবিত অবস্থায় উদ্ধার করেছে। ২৮শে জানুয়ারি মঙ্গলবার চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি সজল মজুমদারের নেতৃত্বে এফজি শিকদার কামরুজ্জামান ও সিপিজি সদস্য রজব আলীসহ অন্যরা সুন্দরবনের সিংহড়তলী এলাকা থেকে ফাঁদে আটকা পড়া হরিণকে উদ্ধারের পর বনের মধ্যে অবমুক্ত করেন। এসময় ঘটনাস্থল থেকে সাতটি হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করেন তারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি সজল মজুমদার বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে টহলের সময় আমরা শব্দ পেয়ে গিয়ে দেখি শিকারী চক্রের পাতা ফাঁদে একটি হরিণ আটকে আছে। দ্রুত জীবিত হরিণ টি উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান, চুনকুড়ি এবং মীরগাং এলাকা থেকে পরপর দু’দিনে দু’টি হরিণ উদ্ধার করা হয়েছে। উভয় হরিণ শিকারের চক্রের পাতা ফাঁদে পড়ে। এর আগে গত এক সপ্তাহ ধরে পাশ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে পেতে রাখা শতাধিক ফাঁদ উদ্ধার করে সেখানকার বনরক্ষীরা। এসব ঘটনায় চিহ্নিত হরিণ শিকারীরা জড়িত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar