1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিষ খাইয়ে ২ সন্তান কে হত্যার পরে মায়ের বিষ পান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বিষ খাইয়ে ২ সন্তান কে হত্যার পরে মায়ের বিষ পান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার কালীগঞ্জে দুই সন্তানকে বিষ পান করিয়ে মা নিজেও বিষ পান করেন। বিষ পানে দুই শিশুর মৃত্যু হলেও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে দুই সন্তানের মাতা। ২৯ শে জানুয়ারি বুধবার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত দুই শিশু হলেন, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে আরিয়ান আবরার (৬ মাস) ও মাহির আবরার (৬ বছর)। এবং সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মাহমুদুল হাসান এর স্ত্রী রত্না বেগম (২৮)।

নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভিতর থেকে আটকানো দরজা খুলতে বলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘক্ষণ কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘুমানোর খাটের উপর আরিয়ান ও মাহিরসহ তাদের মাকে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা আরিয়ান ও মাহিরকে মৃত ঘোষনা করেন। 

আরিফুল ইসলাম আরও জানান সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচারণ করছে। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারনা করা হচ্ছে। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মা’কে সাতক্ষীরাতে রেফার্ড করা হয়েছে। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা জানান ঘটনাটি কালিগঞ্জ থানা এলাকার। বিষয়টি তারা দেখছেন। 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar