1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্ট গ্রেপ্তার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্ট গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
শ্যামনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কার(২২) ও আব্দুর রহমান(১৮) নামে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা একই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিলের ছেলে। তথ্য প্রযুক্তির মামলায় দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। ইতিপূর্বে চক্রের অন্যতম এক সদস্যকে উপজেলার পদ্মপুকুর থেকে গ্রেপ্তকার করে শ্যামনগর থানা পুলিশ। চক্রটি অনলাইনে জুয়ার মাধ্যমে তরুন সমাজকে বিপদগামীতার দিকে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি দ্রুত অপরাপর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।

এদিকে সবুজ হোসেন ও শাহাজানসহ স্থানীয়রা জানায় শনিবার গ্রেপ্তারকৃতরা এলাকার মাষ্টার এজেন্ট। অনলাইন জুয়ার মাধ্যমে তারা প্রত্যেকে মাসে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন। ইতিপুর্বে আটক রাহাত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে বছরে কোটি কোটি টাকা উপার্জন করেছে। চক্রের আরও প্রায় ৩০ জন সদস্য উপজেলার পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালীনি, নুরনগর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করায় পুলিশ বাহিনীকে তারা ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar