1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হ্যান্ডকাফসহ পালানো মাদক কারবারি দম্পতি গ্রেফতার  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

হ্যান্ডকাফসহ পালানো মাদক কারবারি দম্পতি গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি। গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকলা আনুমানিক ০৫:১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজার এলাকা থেকে ১৬২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক কারবারি দম্পতি ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মোঃ হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছাঃ সমেলা বেগম (২০) দ্বয়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আসামীদের আত্মীয়-স্বজন ও উশৃংখল জনতা আসামীসহ পুলিশকে আটক করে হ্যান্ডকাপ সহ আসামীদ্বয়কে পালিয়ে যেতে সহায়তা করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরবর্তীতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০১/২০২৫, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০ রুজু করা হয়।

মামলা রুজুর পর গোপন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হ্যান্ডকাফ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান অব্যহত থাকে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বলেন মামলা রুজুর সাথে সাথে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা এর তদারকিতে অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা  জনাব মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের সুচারু তদন্ত ও অনুসন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা দ্বয়কে গ্রেফতার পূর্বক অদ্য ১৩/০২/২০২৫ তারিখ অপরাহ্ণে থানায় নিয়ে আসা হয়। যথা নিয়মে আসামীদ্বয়কে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar