1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবশেষে স্কুলছাত্রী নির্যাতনে জড়িত ইউপি চেয়ারম্যান গ্রেফতার  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অবশেষে স্কুলছাত্রী নির্যাতনে জড়িত ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে গাছের সঙ্গে ৬ ঘণ্টা বেঁধে নির্যাতনের হুকুমদাতা সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তবে স্কুলছাত্রী নির্যাতনের ঘটনায় নয়, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের মোস্তফা মিয়ার কন্যা ও ৯ম শ্রেণির শিক্ষার্থী মোহনা আক্তারকে বাড়ির উঠানে গাছের সাথে রশি দিয়ে ৬ ঘণ্টা বেঁধে রাখা হয়। ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি নাতনির চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক ইউপি সদস্য) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

ভুক্তভোগী কিশোরী জানায়, অপবাদের প্রতিবাদ করতে এবং দাদির সঙ্গে দেখা করতে এলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ৯টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাঁটুতে, গলায় এবং পিঠে জখম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের হুকুমে মেয়েটিকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠলে তিনি বলেন, ‘ওই কিশোরী বেয়াদব। মেরে তার পিঠের চামড়া ছিলে দেওয়া উচিত ছিল।’

এদিকে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় উঠে। পরে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলেও এতে উক্ত চেয়ারম্যানকে আসামি করা হয়নি। এ অবস্থায় আজ (বৃহস্পতিবার) দুপুরে যৌথবাহিনী চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে আটক করে আদালতে প্রেরণ করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তছলিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিককে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar