1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
অনাথ মন্ডল

নিজস্ব প্রতিনিধি
যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ইউনুস গাজী (৪৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে। শুক্রবার বিকেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিন গাজী (৬৫)’র লাঠির আঘাতে ভাতিজা ইউনুস আহত হন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত অবস্থায় স্বজনরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই খোকন গাজী জানান, রুহুল আমিন, আদম আলী ও তার বাবা মোহাম্মদ আলীর যৌথ মালিকানাধীন একটি পুকুর রয়েছে। বিগত দিনে একই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদও হয়েছে। তবে শুক্রবার বিকেলে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন বাধা দেন। একপর্যায়ে বাদ-অনুবাদের মধ্যে তার চাচা রুহুল আমিন ভাই ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করে। অ্যাম্বুলেন্সে সাতক্ষীরা পৌঁছানোর আগেই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় চাচাসহ অন্যদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar