1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি, অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি, অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক।

রাজধানীর রামপুরায় গণহত্যা এবং এক ব্যক্তিকে ভবনের কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় গুলি চালানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (৯ মার্চ) ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি নিশ্চিত করেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। তবে অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হয়নি, যাতে তারা সতর্ক হয়ে পালিয়ে যেতে না পারে।

ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে। ১৮ জুলাই আফতাবনগরের একটি হোটেলকর্মী আমির হোসেন (১৮) কাজ শেষে বাড়ি ফেরার সময় মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ দেখতে পান। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন এবং ছাদে উঠে যান।

পুলিশ তার পিছু ধাওয়া করলে তিনি চতুর্থ তলার কার্নিশ থেকে একটি রড ধরে ঝুলে পড়েন। এরপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের ফলে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar