1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ছাগল চোর চক্রের দুই সদস্য আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বাঘারপাড়ায় ছাগল চোর চক্রের দুই সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। তারা মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। আর সুযোগ পেলেই মোটরসাইকেলে তুলে নেন ছাগল। এভাবে অভিনব কৌশলে চুরি করতে গিয়ে যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেলসহ দুইজন ধরা পড়েছে। শনিবার উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা এলাকা থেকে তাদের
আটক করে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের হাসান খানের ছেলে নিরব খান (২২) ও একই উপজেলার দরি মিঠাপুর গ্রামের মৃত বাকি বিল্লাহ শেখের ছেলে আকিদুল শেখ (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টায় একটি প্লাটিনা মোটরসাইকেলে (নড়াইল-হ-১২-৩৭৭৯) দুই যুবক ছাগল নিয়ে ভিটাবল্যা তিন রাস্তার মোড় অতিক্রম করছিলো। চোর সন্দেহে টহলরত ভিটাবল্যা ক্যাম্পের পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশ।

বাঘারপাড়ার করিমপুর মাঠ থেকে ছাগলটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ছাগল চোর চক্রের ওই দুই সদস্য। তারা মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ পেলে অভিনব কৌশলে ছাগল তুলে নিয়ে চলে যান বলেও জানান।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাগল চোর চক্রের দুই সদস্যকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar