1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

ভৈরব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কসাইয়ের নাম খুরশিদ। তিনি ‘ভৈরব গোস্ত হাউজ’ নামের একটি দোকানে মরা গরুর মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি বিবিসি বাংলাকে জানান, “কসাই খুরশিদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও একইসাথে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে তারা খুরশিদের দোকানে মাংস কিনতে যান। এ সময় তারা জানতে পারেন, খুরশিদের কেনা একটি গরু অসুস্থ হয়ে মারা গেছে। পরে তিনি তড়িঘড়ি করে গরুটি জবাই করে মাংস বিক্রি শুরু করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা দোকানটি ঘিরে ফেলেন এবং প্রতিবাদ জানান।

পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে খুরশিদকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খুরশিদ নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে কারাদণ্ড ও জরিমানা করে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar