1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকা হতে নেশা গ্রস্থ অবস্থায় ডাকাতের প্রস্তুতি কালে তিন যুবককে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের গফফার গাজীর ছেলে লিটন হোসেন (৩০), একই ইউনিয়নের শিব চন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে আবির হাসান আশিক ও উপজেলা সদরের ইসমাইলপুর গ্রামের আবুবক্কর সরদারের ছেলে সাগর হোসেন।

বুধবার রাতে নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকা হতে নেশা গ্রস্থ অবস্থায় তিন যুবককে আটক করে কালীগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী। এবং তাদের তল্লাশি করে ঘটনাস্থল থেকে ০১টি চাকু, ০২টি ইয়াবা সেবনের পাইপ, ০৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ০৪টি লাইটার ফাইটার মেস, ০২ ইঞ্চি ফুয়েল পেপার ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। লিটনের ফোন চেক করে ০৫ আগস্ট শ্যামনগর থানা লুটের নাইন এমএম অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। তিনজনকে আটক করে কালীগঞ্জ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন সেনাবাহিনী কালীগঞ্জ ক্যাম্পের মেজর ফাহিম (৩৭ বীর)।

জানাযায়, লিটন মার্ডার মামলা, অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি। সে কানাই কাটি ও নৈকাটি ঘাট নিয়ন্ত্রন করে ধুর পাচার, মাদকদ্রব্য, গলদা রেনু ও কেমো আনার কাজ করেন। এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, সেনাবাহিনী তিনজনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কর্যক্রম প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar