1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৪ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

যশোরে বাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৪

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি যশোর। যশোর সদর উপজেলার বিরামপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার রাত ৮টার দিকে বিরামপুর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অলিদের মৃত্যু হয়। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে, আর আপন, তার পিতা রিপন আলী ও শামীম যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাতে আপন, রাশেদুল ও শামীম ব্রিজের ওপর বাজি ফোটাচ্ছিলেন। এসময় অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী সেখানে দিয়ে যাওয়ার সময় অভিযোগ করেন যে বাজির আগুন তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় অলিদের পক্ষের কয়েকজন আপন, রাশেদুল ও শামীমকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে আপনের পিতা রিপন আলী ঘটনাস্থলে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে সংঘর্ষে অলিদ গুরুতর আহত হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar