1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেফতার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অপহরণ চেষ্টার মামলায় ছাত্র সমন্বয়ক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের ছেলে শিহাব উদ্দিন এবং ছেলের বউকে পথরোধ, শ্লীলতাহানি, অপরহরণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২২) নামের এক ছাত্র সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (০১ এপ্রিল) জেলার রাজিবপুর বাজারের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন সকালে চর রাজিবপুর থানায় মামলাটি করেন আব্দুল লতিফ বিশ্বাস।

এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মরিচাকান্দী এলাকার মিস্টার আলীর ছেলে। তিনি চর রাজিবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

জানা গেছে, চর রাজিবপুর উপজেলার ভুঁইয়াপাড়া-কাচারীপাড়া এলাকার শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে ঈদের দিন স্ত্রীসহ দাওয়াত খেতে যায় শিহাব উদ্দিন। সেখান থেকে রাতে রৌমারী উপজেলার বকবান্দা গ্রামে শিহাবের বাড়িতে ফেরার পথে মরিচাকান্দি এলাকায় পৌঁছালে শিহাব উদ্দিন-তার স্ত্রীসহ আত্মীয়দের পথরোধ, শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা করে মেহেদী হাসান (২২), জাহিদুল ইসলাম (২০), নিশাত (২১) ও রঞ্জু মিয়া (২৫)। পরে এ ঘটনায় শিহাব উদ্দিনের শশুর আব্দুল লতিফ বিশ্বাস অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ছাত্র সমন্বয়ক মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই আতিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar