1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

লোহাগাড়া প্রতিনিধি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই ৮ জন মারা যান। পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানান, চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটি থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আট যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ দুর্ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, চুনতি জাঙ্গালিয়া এলাকায় এটি সাম্প্রতিক সময়ে তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে ঈদের দিন সোমবার সেখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবারও একই স্থানে দুটি মাইক্রোবাস খাদে পড়ে ৮ জন আহত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar